নারায়ণগঞ্জে এএসআইয়ের সরকারি পিস্তল ছিনতাই: অভিযানে পুলিশ

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় ডিউটিরত অবস্থায় সদর মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) লুৎফর রহমানের সরকারি পিস্তল ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। আজ সোমবার ভোর ৬টার দিকে এই দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ঘটনার সময় ছিনতাইকারীরা এএসআই লুৎফরের মোটরসাইকেলটিতেও এলোপাতাড়ি কুপিয়ে ক্ষতিগ্রস্ত করে।
পুলিশ সূত্রে জানা গেছে, এএসআই লুৎফর রহমান ঘটনার সময় ডিউটিতে ছিলেন। দায়িত্ব পালনকালে টয়লেট ব্যবহারের জন্য তিনি সাময়িকভাবে তার টিম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। এসময় তিনি নিজের মোটরসাইকেল নিয়ে একা ছিলেন। তাকে নির্জন স্থানে একা পেয়ে তিনজনের একটি ছিনতাইকারী চক্র তার গতিরোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা তার ওপর চড়াও হয় এবং সাথে থাকা সরকারি পিস্তলটি লুট করে দ্রুত পালিয়ে যায়।

এই চাঞ্চল্যকর ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও অপরাধ) তারেক আল মেহেদী জানান, ছিনতাই ও অস্ত্র লুটের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে পুলিশ।নিতাইগঞ্জ ও এর আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে।

ফেসবুক থেকে

এই মাত্র পাওয়া

সর্বশেষঃ