শীতলক্ষ্যা নদীতে কার্গোর সাথে ধাক্কা লাগার আশঙ্কায় নদীতে ঝাঁপ দিলো যাত্রীরা।

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে একটি কার্গো জাহাজের সাথে ধাক্কা লাগার আশঙ্কায় যাত্রীবাহী ট্রলার থেকে  ২৬  জন যাত্রী পানিতে ঝাঁপ দেয়। এ সময় বিভিন্ন নৌযান গিয়ে তাদের উদ্ধার করে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। সোমবার (১৯ মে) ‍দুপুর দেড় টার দিকে শহরের টানবাজার সংলগ্ন খেয়া ঘাটে যাত্রীবাহী ট্রলার নদী পারাপারের সময় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে একটি যাত্রীবাহী ট্রলার ২০-২৬ জন যাত্রী নিয়ে নদী পারাপারের সময় এম ডি আখতার হোসেন-১ নামে একটি মিনি কার্গো জাহাজের সাথে ধাক্কা লাগার উপক্রম হয়। এ সময় ধাক্কা লাগার আশঙ্কায় ট্রলারের ৮-১০ জন যাত্রী মাঝ নদীতে ঝাঁপ দেয়। তবে এ সময় জাহাজের সাথে ধাক্কা লাগেনি। পরে আশেপাশের ট্রলার সহ বিভিন্ন নৌযান এসে যাত্রীদের উদ্ধার করে। এ ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আমিনুল হক বলেন, ট্রলারের সাথে কার্গো জাহাজের ধাক্কা লাগার আশঙ্কায় ৭-৮ জন যাত্রী নদীতে ঝাপ দেয়। পরে তারা পুনরায় বিভিন্ন নৌযানের সাহায্যে নদী থেকে উঠে আসে। কোন ট্রলার ডুবির ঘটনা ঘটেনি। আর কেউ হতাহত হয়নি

ফেসবুক থেকে

এই মাত্র পাওয়া

সর্বশেষঃ