ফতুল্লা র‍্যাব-১১ ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান,ভেজাল জুস ও শিশুখাদ্য কারখানায় জরিমানা

 নারায়ণগঞ্জে র‍্যাব-১১ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে ভেজাল জুস ও শিশুখাদ্য তৈরির অভিযোগে একটি ফুড কোম্পানিকে জরিমানা করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ ভেজাল পণ্য জব্দ করা হয়।

দুপুরে ফতুল্লা থানার দেলপাড়া এলাকায় অবস্থিত লাবনী ফুড কোম্পানি লিমিটেডে এ অভিযান পরিচালনা করা হয়। র‍্যাব-১১ এবং ভোক্তা অধিকার অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত যৌথভাবে এ অভিযান চালায়।

 

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান র‍্যাব-১১ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে কারখানাটিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেখা যায়, বিভিন্ন ধরনের কৃত্রিম রং ও রাসায়নিক উপাদান ব্যবহার করে জুস ও শিশুখাদ্য তৈরি করা হচ্ছিল। অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ ভেজাল ও নকল পণ্য জব্দ করা হয়।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‍্যাব-১১ জানিয়েছে, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নকল ও ভেজাল পণ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ফেসবুক থেকে

এই মাত্র পাওয়া

সর্বশেষঃ