ফতুল্লায় হারুন অর রশিদ হত্যা: তিনজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

নারায়ণগঞ্জের ফতুল্লায় হারুন অর রশিদ হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— ফতুল্লার পূর্ব গোপালনগর এলাকার আবুল কালামের ছেলে জহিরুল ইসলাম (২৫), আব্দুস সালামের ছেলে জামাল হোসেন (২৬) এবং শাহিনের ছেলে সাইদুল ইসলাম (২৯)

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুস সামাদ জানান, ২০১৯ সালের ২৩ নভেম্বর ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকায় বকুল মিয়ার পাথর কারখানার সামনে অজ্ঞাত দুর্বৃত্তরা হারুন অর রশিদকে কুপিয়ে হত্যা করে মরদেহ ফেলে যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণ ও যুক্তিতর্ক পর্যালোচনা করে আদালত এ রায় দেন।

ফেসবুক থেকে

এই মাত্র পাওয়া

সর্বশেষঃ