নারায়ণগঞ্জে ইফতারের সময় অসচেতনতার সুযোগ নিয়ে মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগীর অভিযোগ, আজ ইফতারের সময় Labaid Hospital Narayanganj-এ পানি পান করার মুহূর্তে অজ্ঞাত এক ব্যক্তি তার মোবাইল ফোনটি চুরি করে নিয়ে যায়।
ভুক্তভোগী জানান, ইফতারের সময় স্বল্প ভিড়ের মধ্যে ওই ব্যক্তি কৌশলে পাশে অবস্থান নেয় এবং অসাবধানতার সুযোগে মোবাইলটি নিয়ে দ্রুত সরে পড়ে। ঘটনাটি হাসপাতালের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে , তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তিনি।

এ ঘটনায় ভুক্তভোগী সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। একইসঙ্গে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি প্রকাশ করে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করতে জনসাধারণের সহযোগিতা চেয়েছেন।
যদি কেউ ছবির ব্যক্তিকে চিনে থাকেন বা এ বিষয়ে কোনো তথ্য জানেন, অনুগ্রহ করে নিকটস্থ থানায় যোগাযোগ করুন অথবা সরাসরি ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করে সহযোগিতা করুন।




