আসামি ধরতে গিয়ে উল্টো হামলা: রেলওয়ে পুলিশের ওপর মাদক ব্যবসায়ীদের গণপিটুনি।

নারায়ণগঞ্জ শহরে মাদকবিরোধী অভিযানে গিয়ে উল্টো হামলার শিকার হয়েছেন রেলওয়ে পুলিশের সদস্যরা। আসামি ধরতে গেলে মাদক ব্যবসায়ীরা পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়ে উল্টো পুলিশ সদস্যদের ওপর গণপিটুনি দেয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শহরের রেললাইন সংলগ্ন থান কাপড় মার্কেট এলাকায়।

রবিবার বিকেল ৫টার দিকে নারায়ণগঞ্জ রেলস্টেশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মিজান কয়েকজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে থান কাপড় মার্কেট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযানের সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত এক ব্যক্তিকে আটক করা হলে তার সহযোগীরা দ্রুত ঘটনাস্থলে জড়ো হয়। একপর্যায়ে তারা পুলিশের ওপর চড়াও হয়ে আটক আসামিকে ছিনিয়ে নেয় এবং পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়।

এ সময় হামলাকারীরা এসআই মিজানসহ পুলিশ সদস্যদের মারধর করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এতে অন্তত তিনজন পুলিশ সদস্য আহত হন।
খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে।
পরে অভিযানে জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও অপরাধ) তারেক আল মেহেদী জানান, রেলস্টেশন পুলিশ ফাঁড়ির এসআই মিজানকে থান কাপড় মার্কেট এলাকায় মারধরের একটি ঘটনা শোনা গেছে। বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পুরো ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।

ফেসবুক থেকে

এই মাত্র পাওয়া

সর্বশেষঃ