প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৮ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণে রাকিব

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ৮ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন বিশিষ্ট শিল্পপতি ও স্টার্কট্রি গ্রুপের ডিরেক্টর রাকিবুল ইসলাম রাকিব। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ হোসিয়ারী সমিতির মিলনায়তে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এই আয়োজন করা হয়।

এ সময় অসহায়দের মাঝে সেমাই, চিনি, পোলার চাল, দুধ, আলু, মসলা সহ বিভিন্ন আইটেমের ঈদ সামগ্রী দেওয়া হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহম্মেদ সহ প্রমুখ।

ফেসবুক থেকে

এই মাত্র পাওয়া

সর্বশেষঃ