মহান স্বাধীনতা দিবসে চর কাশিপুরে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লার চর কাশিপুরে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও রক্ত পরীক্ষা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

জীবনের জন্য রক্ত আর সমাজের জন্য দায়িত্ব”—এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (২৭ মার্চ) সকাল ১০টায় চর কাশিপুর সমাজ উন্নয়ন সংসদ ও দাফন-কাফন কমিটির নিজস্ব কার্যালয়ে এই মানবিক উদ্যোগের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক মানুষকে বিনামূল্যে ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস পরীক্ষা, উচ্চ রক্তচাপ নির্ণয় এবং ফিজিওথেরাপি চিকিৎসা সেবা প্রদান করা হয়। চিকিৎসা সেবা প্রদানের দায়িত্বে ছিলেন ফিজিওথেরাপিস্ট শারমিন ইসলাম (বিপিটি)।

চর কাশিপুর দাফন-কাফন কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীরের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন রক্ত যোদ্ধা সংগঠনের সভাপতি কাজী সোহাগ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নূরুল ইসলাম লাভলু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আমান খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মামুন, আলমগীর, যুবদল নেতা ছোট আলমগীর ও শ্যামল। এছাড়াও রক্ত যোদ্ধা সংগঠনের ইভেন্ট ম্যানেজার ইবরাহীম এবং সংগঠনের সদস্য সজিব, সাজিদ, সানোয়ার ও আশিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও সামাজিক দায়বদ্ধতা থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।

ফেসবুক থেকে

এই মাত্র পাওয়া

সর্বশেষঃ