খানপুরে দীর্ঘদিনের জনভোগান্তি রোধে নাসিকের উদ্যোগ, মহব্বত হাজীর মাঠে ময়লা না ফেলার আহ্বান

বিশেষ প্রতিবেদক: নারায়ণগঞ্জ শহরের খানপুর বউবাজার সংলগ্ন মহব্বত হাজীর মাঠের পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা গৃহস্থালি বর্জ্য অপসারণ করা হয়েছে। সিটি করপোরেশনের প্রশাসকের সহযোগিতায় পরিচ্ছন্নতাকর্মীদের মাধ্যমে মাঠসংলগ্ন ময়লার স্তূপ পরিষ্কার করা হয়। রোববার (১৫ নভেম্বর) সরেজমিনে এই পরিষ্কার কার্যক্রম দেখা গেছে।

এ বিষয়ে এলাকার সাবেক কাউন্সিলর জানান, দীর্ঘদিন ধরে স্থানটি গৃহস্থালি বর্জ্য ফেলার জায়গায় পরিণত হয়েছিল। এ নিয়ে এলাকাবাসীর নানা অভিযোগ শুনতে হয়েছে তাঁকে। অবশেষে সিটি করপোরেশন প্রশাসকের সহযোগিতায় পরিচ্ছন্নতাকর্মীদের দিয়ে দীর্ঘদিনের জমে থাকা বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে।

পরিষ্কার-পরিচ্ছন্নতার এ উদ্যোগের পর এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এখন থেকে কেউ যেন ওই স্থানে ময়লা-আবর্জনা না ফেলেন। নিজেদের পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি পরিচ্ছন্নতা বজায় রাখতে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।

স্থানীয়দের বলছেন, পরিচ্ছন্নতার উদ্যোগ ধরে রাখতে হলে শুধু বর্জ্য অপসারণ করলেই হবে না, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে। সম্মিলিত সচেতনতাই পারে মহব্বত হাজীর মাঠকে আবারও পরিচ্ছন্ন রাখতে। তবে, অসচেতন মানুষেরা যদি আবারো এই মাঠে ময়লা ফেলে এই ক্ষেত্রে সিটি করপোরেশনকে আর দোষারোপ করা যাবে না এবং অনুরোধও করা যাবে না যে, এই মাঠের ময়লা অপসারণ করে দিন।

সর্বশেষঃ