বন্দর প্রেসক্লাবে ‘সংস্কৃতি চক্র’ বন্দর’র সাহিত্য সভা অনুষ্ঠিত

বন্দর প্রতিনিধি:

সংস্কৃতি চক্র বন্দর’র আয়োজনে সাহিত্য সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার বিকেলে বন্দর প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। কবি, শিল্পী ও লেখকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। কবি শহীদুজ্জামান ফিরোজের সভাপতিত্বে ও রোকসানা সামিয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ করীম রেজা,বন্দর প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান,সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ,সহ সভাপতি দীন ইসলাম দীপু, প্রভাষক কাজী মহম্মদ আশরাফ। সংস্কৃতি চক্র বন্দর সভায় উপস্থিত ছিলেন বন্দর প্রেসক্লাবের সাবেক সভাপতি জিএম মাসুদ,উপদেষ্টা কবির হোসেন,সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী।

স্বরচিত কবিতা পাঠ করেন কবি শহীদুজ্জামান ফিরোজ,আতাউর রহমান,দীন ইসলাম দীপু,মহিউদ্দিন আহমেদ,রইস মুকুল,জিয়াবুল ইবন, তনজিম আতিক,মো: শুক্কুর মাহামুদ জুয়েল,তাহের মাহমুদ,অনু ইসলাম,শাহ গোলাম মহিউদ্দিন, নাসরিন ফাতেমা ভূইয়া, শায়মান জারিফ ভূইয়া ইহান,দিপ্ত।

উপস্থিত ছিলেন বন্দর প্রেসক্লাবের উপদেষ্টা ও সাবেক সভাপতি জিএম মাসুদ,উপদেষ্টা কবির হোসেন। কবিতা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন বাংলাদেশ বেতার ও টেলিভিশন শিল্পী আতাউর রহমান, কামাল হোসেন, মহিউদ্দিন আহমেদ, মোহাম্মদ হোসেন, রোকসানা সামিয়া, শুক্কর মাহমুদ জুয়েল। তবলায় ছিল রঞ্জন লাল ও গৌতম কিশোর। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় সাজেদা ফজর আলী ফাউন্ডেশন।

সর্বশেষঃ