নারায়ণগঞ্জে দুর্গাপূজার ভিড়ে ‘নতুন জুতা পরে টাকা না দিয়েই উধাও সনাতন ধর্মালম্বী নারী’!

বছরের অন্যান্য সময়ের তুলনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জে অন্যান্য সময়ের তুলনায় শহরে মানুষের আনাগোনা মাত্রাতিরিক্ত। সেই ভিড়ের সুযোগ নিয়ে শহরের ১ নম্বর রেলগেট এলাকায় একটি জুতার দোকানে কেনাকাটার ছলে জুতা চুরির অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। ব্যস্ত দোকানে ক্রেতাদের ভিড়ের সুযোগ নিয়ে সনাতন ধর্মালম্বী ওই নারী নিজের পুরোনো জুতা রেখে নতুন এক জোড়া জুতা পরে টাকা না দিয়েই চলে যান বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দোকানে ক্রেতাদের ভিড়ের মধ্যে ওই নারী কৌশলে নতুন জুতা পায়ে দেন। পরে নিজের পুরোনো জুতা দোকানে রেখে মূল্য পরিশোধ না করেই সেখান থেকে চলে যান বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়েছে। সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় এই উৎসবে ভিড়ের সুযোগকে কাজে লাগিয়ে সনাতনী নারীর এমন কান্ডে ব্যপক সমালোচনা করছেন নেটিজেনরা।

 

ফেসবুক থেকে

এই মাত্র পাওয়া

সর্বশেষঃ