নেত্রকোনায় সাংবাদিক হত্যার ঘটনায় ফতুল্লা প্রেস ক্লাবের প্রতিবাদ সমাবেশ

সাংবাদিক লুৎফর জামান আলিফ ফকিরকে হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জে ফতুল্লা প্রেস ক্লাবের আয়োজনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বেলা ১২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের ফতুল্লা প্রেস ক্লাবের সামনে ময়মনসিংহের নেত্রকোনায় ওই হত্যাকান্ডের ঘটনার বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়।

এ সময় বক্তব্য রাখেন বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাহফুজ জাহিদ, দৈনিক উজ্জীবিত বাংলাদেশ পত্রিকার সম্পাদক কবিরুল ইসলাম ও সাংবাদিক রফিকুল্লাহ রিপন সহ আরও অনেকে।

এছাড়া আরো উপস্থিত ছিলেন- ফতুল্লা প্রেসক্লাবের সহ-সভাপতি পিয়ার চাঁন, সেলিম মুন্সি, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ, ফতুল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আ. আলিম লিটন, প্রচার সম্পাদক মো. সেলিম, দপ্তর সম্পাদক সুমন, মো. সোহেল রানা ও প ম আজিজ।

বিক্ষোভ ও প্রতিবাদের ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুমের সঞ্চালনায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম।

সর্বশেষঃ