না’গঞ্জ জেলা পুলিশের সর্ব্বোচ্চ নিরাপত্তায় শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি

আনন্দ, উৎসব-উদ্দীপনায় শেষ হলো শারদীয় দুর্গোৎসব। মঙ্গলবার (২২ অক্টোবর) মধ্য রাতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানাধীন ০৫ নং ঘাটে প্রতিমা বিসর্জনের সমাপ্তি হয়।‌ 

জেলা পুলিশ সূত্রে জানা যায়, এবার ২৪০টি পূজামণ্ডপের মধ্যে ২১৪ টি বিসর্জন দেওয়া হয়। ২৫টি পূজা মন্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হবে না। আর ১টি পূজামন্ডপের প্রতিমা আগামীকাল বিসর্জন দেওয়া হবে।

বক্তব্য রাখছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান
বক্তব্য রাখছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান

এর মধ্যে, নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন ৪৩ টি পূজা মন্ডপের মধ্যে ২ টি, ফতুল্লা মডেল থানাধীন ২৯ টি পূজা মন্ডপের মধ্যে ৫টি, রূপগঞ্জ থানাধীন ৫৭ টি পূজা মন্ডপের মধ্যে ৯টি, আড়াইহাজার থানাধীন ৩৭ টি পূজা মন্ডপের মধ্যে ১টি এবং সোনারগাঁ থানাধীন ৩৮ টি পূজা মন্ডপের মধ্যে ৮টি পূজা মন্ডপের প্রতিমা এবার বিসর্জন দেয়া হবে না। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের  প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান মহোদয়, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম মহোদয়, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু  এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ প্রতিমা বিসর্জনের শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন। এবছর পূজা মন্ডপগুলোতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নারী ও শিশু এবং বয়স্ক লোক কোন নির্যাতন বা হয়রানির শিকার হয়নি।

জেলা পুলিশের সকল অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ উপস্থিত থেকে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানকে সফলভাবে অনুষ্ঠিত করতে সহায়তা করেছেন। জেলা পুলিশ, ডিএসবি, জেলা গোয়েন্দা টিম এবং বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত QRT টিম এই প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সর্বশেষঃ