নারায়ণগঞ্জের পিলকুনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নারায়ণগঞ্জ- ৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনের বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের হাতে বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় ক্রীড়া সামগ্রী পেয়ে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা যায়। আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় আগ্রহী করে তোলা এবং শারীরিক ও মানসিক বিকাশে উৎসাহিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজকদের মতে, শিশুদের এমন প্রাণবন্ত অংশগ্রহণ ও আনন্দই শিক্ষাঙ্গনে খেলাধুলার পরিবেশ তৈরির অন্যতম অনুপ্রেরণা।




