বিকেএমইএ সভাপতিকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ অবরুদ্ধ, পরে উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ইফতার মাহফিলে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনকে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টা পর আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে তাকে উদ্ধার করে।

মঙ্গলবার (সন্ধ্যা) ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পেশাজীবী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে এ ঘটনা ঘটে।

জানা যায়, অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ পান সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন ও বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম। তবে হাতেমকে মঞ্চে উপস্থিত দেখে সাংসদ আল আমিন মঞ্চে বসেননি। বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, “আমি ফ্যাসিস্টের দোসরের সাথে এক মঞ্চে বসবো না।”

এ মন্তব্যের পর মোহাম্মদ হাতেম অনুষ্ঠানস্থল ত্যাগ করেন এবং তার সমর্থকরা সেখানে বিক্ষোভ শুরু করে সাংসদকে ঘেরাও করে রাখে। এতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পরে শহরের এনসিপির কার্যালয়ে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাংসদ আব্দুল্লাহ আল আমিন। তিনি বলেন, বিকেএমইএ সভাপতিকে ‘ফ্যাসিস্ট’ বলার মন্তব্য যৌক্তিক। তার দাবি, মোহাম্মদ হাতেম ‘জুলাই অভ্যুত্থানকে তাণ্ডব’ বলেছেন। এ মন্তব্যের জন্য হাতেমকে ক্ষমা চাইতে হবে, অন্যথায় সাধারণ ছাত্র-জনতা রাজপথে নামবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

অন্যদিকে, এ বিষয়ে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমও প্রতিক্রিয়া জানিয়েছেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, “ইফতার মাহফিলে বিকেএমইএর সভাপতি হাতেমকে ফ্যাসিস্টদের দোসর বলায় তার সমর্থকরা সাংসদকে ঘেরাও করে। পরিস্থিতি উত্তেজনাকর হয়ে উঠলে আমরা ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলি। পরে রাত ৮টার দিকে সাংসদ আল আমিনকে উদ্ধার করা হয়।”

ঘটনাটি এলাকায় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ফেসবুক থেকে

এই মাত্র পাওয়া

সর্বশেষঃ