নারায়ণগঞ্জফতুল্লা থানা শাখা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৬ মাস মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে কুতুবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভূইগড় এলাকার আতিকুর রহমান মুন্নাকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
বুধবার (১ জুলাই) রাতে জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর সরদার ও সদস্য সচিব তামজিদ জোবায়েরের অনুমোদনক্রমে এবং সাংগঠনিক সম্পাদক নিরব রায়হানের সুপারিশে ফতুল্লা থানা শাখার এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মুন্না বলেন, “জুলাই মাস আমাদের ঐতিহ্যের মাস। এই মাসের প্রথম দিনে গঠিত হওয়া কমিটিতে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি তা যথাযথভাবে পালন করব ইনশাআল্লাহ। আমার কাছে অর্পিত এই দায়িত্বে রয়েছে রক্তের দায়, তা কখনোই ক্ষুণ্ণ হতে দেব না। সবার কাছে দোয়া চাই।”
দলীয় নেতারা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি আগামী ছয় মাস সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি ফতুল্লা এলাকায় এনসিপির কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




