এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের মাঝে খোরশেদের পানি বিতরণ

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর প্রথম দিনেই অপেক্ষমাণ অভিভাবকদের মাঝে মিনারেল ওয়াটার বিতরণ করেছে ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ। সংগঠনটির আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদের উদ্যোগে এ কর্মসূচি পরিচালিত হয়।

বৃহস্পতিবার (২ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষা চলাকালে সরকারি তোলারাম কলেজ ও সরকারি মহিলা কলেজ কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের মাঝে মিনারেল ওয়াটার বিতরণ করেন টিম খোরশেদের স্বেচ্ছাসেবকরা। এ সময় উপস্থিত ছিলেন নাজমুল কবীর নাহিদ, আফজাল হোসেন, শওকত খন্দকার, রানা মুন্সি, মো. মুসা কামাল, মো. মিঠু, সুমন ভুইয়া, মাসুম খন্দকার, রাজিবুল ইসলাম, নাইম মোল্লা, ইদ্রিস মিয়াসহ অন্যরা।

মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, “বিভিন্ন এলাকা থেকে অভিভাবকরা পরীক্ষা কেন্দ্রে এসে তাপদাহের মধ্যে দীর্ঘ সময় অপেক্ষা করেন। তাদের প্রতি আন্তরিকতা ও শুভেচ্ছার নিদর্শন হিসেবে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। পর্যায়ক্রমে শহর, বন্দর ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এ সেবা কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

সর্বশেষঃ