নারায়ণগঞ্জে ২ হাজার সুবিধাবঞ্চিত শিশু ও সাধারণ মানুষের সাথে ইফতার করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রাকিবুল ইসলাম রাকিব। মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আজ বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পবিত্র রমজানের বিকেলে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক ভিন্নধর্মী আয়োজনে একত্রিত হয়েছিলেন হাজারো সুবিধাবঞ্চিত মানুষ। মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রাকিবুল ইসলাম রাকিব।
ইফতার বিতরণের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু এবং মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব , মহানগ যুবদলের আহ্বায়ক,মনিরুল ইসলাম সজল, সাবেক সভাপতি মহানগর ছাত্রদল সাগর প্রধান, মহানগর যুগ্ন আহবায়ক মহানগর বিএনপি ফতেহ মোঃ রেজা রিপনসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ। মহানগর ছাত্রদলের তত্ত্বাবধানে পুরো অনুষ্ঠানটি পরিচালিত হয়।

রাজনীতির ঊর্ধ্বে উঠে দল-মত নির্বিশেষে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাই। মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন সবসময় অসহায় মানুষের কল্যাণে কাজ করবে। যারা কষ্টে আছেন তাদের জীবনযাপনের সহায়তা এবং বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার পরিকল্পনাও আমাদের রয়েছে।
ইফতারের আগে উপস্থিত সকলে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাতে অংশ নেন। এরপর প্রায় ২ হাজার মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, পুরো জেলাজুড়ে অসহায় মানুষের এই সেবা কার্যক্রম ভবিষ্যতে আরও বড় পরিসরে অব্যাহত থাকবে।




