মাদকের মামলার জামিন নিয়ে ক্ষোভ এমপি আজাদের; আড়াইহাজারকে অপরাধমুক্ত করার ঘোষণা

নারায়ণগঞ্জে মাদক ও সন্ত্রাস নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। বিশেষ করে মাদকের মামলায় দ্রুত জামিন পাওয়ার ফলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন তিনি। আড়াইহাজারকে মাদক ও ডাকাতমুক্ত করতে সামাজিক প্রতিরোধের পাশাপাশি প্রশাসনিক কঠোরতার ওপর জোর দেন তিনি। জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায়

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা সভা। সেখানে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে জেলার মাদক ও ডাকাতি পরিস্থিতি।নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ সভায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, মাদক ব্যবসায়ীরা গ্রেপ্তার হওয়ার মাত্র ১০ দিনের মাথায় জামিনে বেরিয়ে এসে পুনরায় একই ব্যবসায় লিপ্ত হচ্ছে। এতে করে অপরাধ কমছে না, বরং আরও বাড়ছে।

মাদকের মামলায় ১০ দিন জেল খেটে বেরিয়ে যাওয়ার পর ব্যবসা আরও বেড়ে যায়। এদের ক্ষেত্রে আরেকটু স্ট্রিক্ট হতে হবে। দুই-একটা এক্সাম্পল তৈরি করলে বাকিরাও ভয় পাবে।”আড়াইহাজারের দীর্ঘদিনের ‘ডাকাত প্রবণতা’ নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, নির্বাচিত হওয়ার পর স্থানীয় নেতাদের সহায়তায় বেশ কিছু ডাকাত ধরে প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে অপরাধীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরির কথাও উল্লেখ করেন তিনি।

একইসাথে গ্রাম পর্যায়ের ছোটখাটো বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতকে আরও সক্রিয় করার তাগিদ দেন সংসদ সদস্য। সভায় অন্যান্য সংসদ সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয় সভা থেকে।

ফেসবুক থেকে

এই মাত্র পাওয়া

সর্বশেষঃ