রূপগঞ্জে পিস্তল ও বিপুল মাদকসহ শীর্ষ কারবারি আবু হানিফ আটক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ধাওয়া দিয়ে একটি বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তালিকাভুক্ত শীর্ষ মাদককারবারি আবু হানিফ ও তার এক সহযোগীকে আটক করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় মাদককারবারিদের হামলায় অন্তত ৮ জন যুবদল নেতা আহত হয়েছেন। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ আটক দুজনকে নিজেদের হেফাজতে নেয়।

বুধবার (১১ মার্চ) রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার ঠাকুরবাড়ীর টেক এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রূপগঞ্জকে মাদকমুক্ত করতে জেলা পুলিশের নির্দেশনায় নির্বাচনের পর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় বুধবার রাতে একটি প্রাইভেটকারে করে মাদক পরিবহনের খবর পেয়ে স্থানীয় যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা ঠাকুরবাড়ীর টেক এলাকায় ধাওয়া দেন। এ সময় গাড়ি থেকে একটি বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা ও হেরোইন উদ্ধার করা হয় এবং শীর্ষ মাদককারবারি আবু হানিফ ও তার এক সহযোগীকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আটক এড়াতে মাদককারবারিরা কয়েক রাউন্ড গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এবং নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে অন্তত ৮ জন যুবদল নেতা আহত হন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক দুজনকে নিজেদের হেফাজতে নেয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করে।

ফেসবুক থেকে

এই মাত্র পাওয়া

সর্বশেষঃ