নারায়ণগঞ্জের চাষাড়ায় রিকশাচালক ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি বিতরণ—মানবিক উদ্যোগে প্রশংসার জোয়ার
ছিন্নমূল ও অসহায় মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এগিয়ে এলেন বিশিষ্ট শিল্পপতি ও স্টার্কট্রি গ্রুপের ডিরেক্টর রাকিবুল ইসলাম রাকিব।
আজ বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া এলাকায় কয়েক হাজার ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষের মাঝে পাঞ্জাবি বিতরণ করা হয়। রিকশাচালক, দিনমজুর ও পথবাসী মানুষদের হাতে ঈদের নতুন পোশাক তুলে দেওয়া হয়, যা তাদের মাঝে এনে দেয় বাড়তি আনন্দ ও স্বস্তি।

এই আয়োজনটি বাস্তবায়ন করে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন। আয়োজকদের মতে, ঈদের আনন্দ সমাজের সকল স্তরের মানুষের মাঝে ছড়িয়ে দিতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির নেতৃবৃন্দসহ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব এবং মহানগ যুবদলের আহ্বায়ক,মনিরুল ইসলাম সজল,অন্যান্য নেতাকর্মীরা।
পাঞ্জাবি পেয়ে খুশি প্রকাশ করেন উপকারভোগীরা। তারা জানান, এমন উদ্যোগ তাদের ঈদের আনন্দকে আরও পরিপূর্ণ করেছে। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান তারা




