সাংগঠনিক দক্ষতায় সম্মাননা পেলেন কামরুল ইসলাম

নানা উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো ‘স্বাধীনতার অতন্দ্র প্রহরী’ হিসেবে পরিচিত জনপ্রিয় স্থানীয় দৈনিক ‘আজকের নীরবাংলা’ পত্রিকার ১৬ বছর পূর্তি ও ১৭তম বর্ষে পদার্পণ অনুষ্ঠান। এ উপলক্ষে আলোচনা সভা, প্রতিনিধি সম্মেলন, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

রবিবার (৩ মে) বিকাল ৩টায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সংবাদকর্মীদের সম্মাননা প্রদানের পাশাপাশি গুণীজনদের ক্রেস্ট দিয়ে সম্মান জানানো হয়।

এ বছর সরকারি কর্মচারীদের কল্যাণে এবং সাংগঠনিক দক্ষতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা সভাপতি মোহাম্মদ কামরুল ইসলাম-কে ‘দক্ষ সংগঠক’ সম্মাননা স্মারক প্রদান করে দৈনিক আজকের নীরবাংলা। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত শাখার নাজির হিসেবে কর্মরত। দাপ্তরিক ব্যস্ততার কারণে মূল অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় পরবর্তীতে পত্রিকার নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ তাঁর অফিসে গিয়ে সম্মাননা স্মারকটি হস্তান্তর করেন।

সম্মাননা গ্রহণকালে কামরুল ইসলাম বলেন, “দৈনিক আজকের নীরবাংলা পরিবারের প্রতি আমি কৃতজ্ঞ। এই সম্মাননা আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল। সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার আদায় ও কল্যাণে আমি সবসময় কাজ করে যাব। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে এই পত্রিকাটি আরও এগিয়ে যাক— এই প্রত্যাশা করি।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ড. ফজলুল হক (রুমন রেজা)। অনুষ্ঠানের উদ্বোধন করেন পত্রিকার প্রধান উপদেষ্টা ও নারায়ণগঞ্জ কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান কে এম মাজহারুল ইসলাম জোসেফ।

পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস এম ইমদাদুল হক মিলন-এর সভাপতিত্বে এবং প্রধান বার্তা সম্পাদক এম আর হায়দার রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন: মাওলানা মইনউদ্দীন আহমেদ (কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী) মোহাম্মদ কামরুজ্জামান (নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসার)এস এম ইকবাল রুমি (সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন)

এছাড়াও অনুষ্ঠানে অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট শাহানাজ জামান, অ্যাডভোকেট সাহিদুল ইসলাম টিটু এবং দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টুসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, মোহাম্মদ রেজাউল ইসলাম, মো. শফিকুল ইসলাম আরজু এবং কাজী আনিসুল হক হীরা। বক্তারা গত ১৬ বছরের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশংসা করে আগামীতেও সত্য ও ন্যায়ের পক্ষে পত্রিকাটির বলিষ্ঠ ভূমিকা প্রত্যাশা করেন।

ফেসবুক থেকে

এই মাত্র পাওয়া

সর্বশেষঃ