শাপলা চত্বর ও মাদানীনগরের শহীদদের বিচার দাবিতে নারায়ণগঞ্জে আলোচনা সভা ও দোআ মাহফিল

শাপলা চত্বর ও মাদানীনগরের শহীদদের বিচার দাবিতে নারায়ণগঞ্জ মহানগর উলামা পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও দোআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) বিকেলে শহরের ঐতিহাসিক ডিআইটি মসজিদের দ্বিতীয় তলায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয় বলে আয়োজকরা জানান।

এর আগে, ২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে এবং ৬ মে নারায়ণগঞ্জের মাদানীনগরে সংঘটিত হত্যাযজ্ঞের বিচার বাস্তবায়নে করণীয় নির্ধারণ এবং শহীদদের মাগফিরাত কামনায় এ আয়োজন করা হয়।

উলামা পরিষদের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা মামুন ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর ও নারায়ণগঞ্জ উলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল আউয়াল।

মহানগর সেক্রেটারি মুফতী মাহমুদুল হাসান কাসেমীর পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আব্দুল কাদির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী বশীরুল্লাহ, নারায়ণগঞ্জ উলামা পরিষদের সেক্রেটারি মুফতী জাকির হুসাইন কাসেমী, মহানগর সহ-সভাপতি মাওলানা নোমান সিদ্দিকী, সহ-সাধারণ সম্পাদক ও দেওভোগ মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা যোবায়ের আহমদ, সিদ্ধিরগঞ্জ থানা হেফাজতের সেক্রেটারি মাওলানা নুর হুসাইন নূরানী, মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, অর্থ সম্পাদক মুফতী আব্দুল গনী, দেওভোগ মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা এমদাদুল্লাহ, মাওলানা আল-আমীন শেখ, মাওলানা শরীফ মাহমুদ, মাওলানা আমীনুর রহমান নড়াইলীসহ অনেকে।

আলোচনা শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোআ পরিচালনা করা হয়। বক্তারা দ্রুত সময়ের মধ্যে ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবি জানান।

সর্বশেষঃ