হাইকোর্টে আইভীর জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দুটি হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

সোমবার (১১ মে) আপিল বিভাগের চেম্বার জজ আদালতের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়। এর আগে গত ৩০ এপ্রিল সিদ্ধিরগঞ্জ থানার দুটি মামলায় আইভীকে জামিন দেন হাইকোর্ট। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে ২০২৫ সালের ৯ মে ভোররাত ৩টার দিকে নগরীর দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। পরে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এ অবস্থায় সিদ্ধিরগঞ্জ থানায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ও ২০২৫ সালের ৩০ জুন দায়ের করা দুটি হত্যা মামলায় আইভীকে গ্রেপ্তার দেখাতে আবেদন করে পুলিশ। এর মধ্যে একটি মামলায় ২ মার্চ এবং অপর মামলায় ১২ এপ্রিল নারায়ণগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

পরে গত ১০ মে হত্যা সহ বিভিন্ন অভিযোগে দায়ের করা ১০ মামলায় সাবেক মেয়র আইভীর জামিন বহাল রাখেন আপিল বিভাগ।

সর্বশেষঃ