সিদ্ধিরগঞ্জে দেশীয় পাইপগানসহ গ্রেপ্তার এক

নারায়ণগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি লোহার পাইপগান ও কার্তুজের খোসাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ মে) রাত ১০টা ৫০মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার মদিনাবাগ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়,  গোপন সংবাদের ভিত্তিতে রাতে সিদ্ধিরগঞ্জ থানার মদিনাবাগ এলাকায় রাকিব প্রধানের বাড়ির পাশের তিন রাস্তার মোড়ে অভিযান চালানো হয়। এসময় গোদনাইল এলাকার বাসিন্দা মো. মুরাদ (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে একটি দেশীয় তৈরি লোহার পাইপগান ও একটি কার্তুজের খোসা উদ্ধার করে জব্দ করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, “গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান চলমান থাকবে।”

সর্বশেষঃ