নারায়ণগঞ্জে স্থানীয় সরকার নির্বাচনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জে বিভিন্ন উপজেলা, ইউনিয়ন পরিষদ ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের একাধিক ওয়ার্ডে দলীয় প্রার্থী ঘোষণা করেছে খেলাফত মজলিস।

বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় জেলা মজলিস কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।

এসময় উপস্থিত ছিলেন জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, সাধারণ সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, মুফতি মুসা কাসেমী, মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ, বন্দর উপজেলা সভাপতি মুফতী আবুল কাসেম, সাধারণ সম্পাদক মাওলানা মাজহারুল ইসলাম ভূইয়া এবং ফতুল্লা থানা সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদসহ দলীয় নেতাকর্মীরা।

উপজেলা পরিষদে যাদের প্রার্থী ঘোষণা
বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মহানগর সভাপতি হাফেজ কবির হোসেনকে প্রার্থী করা হয়েছে। এছাড়া সদর উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন মহানগর সেক্রেটারি ইলিয়াস আহমদ।

সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করা হয়েছে সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদকে। নাসিক কাউন্সিলর পদে ঘোষিত প্রার্থীরা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২নং ওয়ার্ডে হাবিবুর রহমান তালুকদার, ৩নং ওয়ার্ডে মাওলানা নুর হুসাইন নূরানী, ৪নং ওয়ার্ডে মুফতি জাকারিয়া ফরহাদ এবং ৫নং ওয়ার্ডে মাওলানা সিফাতুল্লাহকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

এছাড়া ৭নং ওয়ার্ডে নুর মোহাম্মদ খান, ৮নং ওয়ার্ডে ফারুকুল ইসলাম, ১১নং ওয়ার্ডে হানিফ কবির বাবুল, ১২নং ওয়ার্ডে আলমগীর হুসাইন এবং ১৩নং ওয়ার্ডে প্রভাষক মাইদুল ইসলাম দলীয় মনোনয়ন পেয়েছেন। ১৬নং ওয়ার্ডে ফরহাদ হোসাইন, ১৭নং ওয়ার্ডে আব্দুস সামাদ, ১৮নং ওয়ার্ডে মুহাম্মদ শাহআলম এবং ২০নং ওয়ার্ডে মুহাম্মদ ছানাউল্লাহকে কাউন্সিলর প্রার্থী করা হয়েছে।অন্যদিকে ২৪নং ওয়ার্ডে মাওলানা শফিকুল ইসলাম, ২৫নং ওয়ার্ডে মুহাম্মদ শাহিদুজ্জামান, ২৬নং ওয়ার্ডে হাফেজ আবুল হাসান এবং ২৭নং ওয়ার্ডে সালমান হোসাইন শাহীনকে প্রার্থী ঘোষণা করা হয়।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে ধামগড় ইউনিয়নে মুফতী আবুল কাসেম, মদনপুর ইউনিয়নে মাওলানা মাজহারুল ইসলাম ভূইয়া, কলাগাছিয়া ইউনিয়নে ফারুকুল ইসলাম প্রধান, কাঁচপুর ইউনিয়নে মুহাম্মদ সাহাবুদ্দীন এবং সনমান্দি ইউনিয়নে ইবনে মিজানকে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে।

ইউপি সদস্য পদে মনোনয়ন
ইউপি সদস্য পদে মদনপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মুফতি আল-আমীনকে মনোনয়ন দেওয়া হয়েছে।
এছাড়া কলাগাছিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে মাসুম আহমদ, ৩নং ওয়ার্ডে জুয়েল মাহমুদ এবং ৬নং ওয়ার্ডে মাওলানা আব্দুল কাদিরকে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়।

ফেসবুক থেকে

এই মাত্র পাওয়া

সর্বশেষঃ