ফতুল্লা থানা এনসিপির তরিকুল আহ্বায়ক, মতিউর সদস্য সচিব

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা শাখার অধীনে ফতুল্লা থানা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ৬ মাসের জন্য এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে মো. তরিকুল ইসলামকে আহ্বায়ক এবং মতিউর রহমানকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

দলটির অফিসিয়াল ফেসবুক পেজে এই কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবায়ের আহমেদ সরদার এবং সদস্য সচিব জোবায়ের হোসেন যৌথভাবে গত বুধবার (১ জুলাই) এই নতুন কমিটির অনুমোদন দেন।

কমিটির অন্যান্য পদসমূহ: সিনিয়র যুগ্ম আহ্বায়ক: আতিকুর রহমান মুন্না এবং মো. গোলাম রাব্বানী (মুন্না)।যুগ্ম আহ্বায়ক: ইঞ্জি. সিফাত হোসেন, ইঞ্জি. সৈকত দাস জয়, মো. আলী হায়দার, মো. হাসিবুল ফাহিম, রিনা আক্তার, মো. অপু, গাজী ইকবাল হোসেন বাদল, রিয়াদ হোসেন, মো. সোহেল দেওয়ান, মো. রেজাউল করিম রাজা, মো. মাকসুদুর রহমান, মো. রাজা মন্ডল, মাওলানা নজরুল ইসলাম এবং ফারুক সরদার বাবুল।সিনিয়র যুগ্ম সদস্য সচিব: আমজাদ হোসেন ও আব্দুল্লাহ সাগর। যুগ্ম সদস্য সচিব: মো. আল আমিন, মো. মাহমুদুল হাসান খান, সাফরিদ আহমেদ, মো. আরমান হোসেন, তারিফুল ইসলাম, মোহাম্মদ তারেক আলী, মো. পারভেজ আহমেদ, মোহাম্মদ সিফাত উল্লাহ মাছুম, আব্দুল্লাহ হারুনুর রশিদ, মেহেদী হাসান, ইকবাল হোসেন, মশিউর রহমান এবং মো. শাওনউল্লাহ মিরাজ হোসাইন। দপ্তর সম্পাদক: সাব-আ-মাসানী।

সাংগঠনিক বিভাগ:

কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহাবুদ্দীন শান্ত। এছাড়া সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে সাব্বির রহমান ও ওসামা বিন তানভীর এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে পারভেজ মিয়া, মো. রাইসুল ইসলাম, মো. মেহেদী হাসান, ফরহাদুর রহমান ফনিক্স, মো. শরীফ হোসেন, মো. জুয়েল, গাজী ইসমাত জাহান, মো. জামান মিয়া, মো. আপন, কামরুল হাসান, মুমিন আহম্মেদ ইমু, জিহাদ আহমেদ সাব্বির ও মো: হাসান আলী দায়িত্ব পেয়েছেন।

কার্যনির্বাহী সদস্য:

ঘোষিত এই কমিটিতে সদস্য হিসেবে স্থান পেয়েছেন—মো. মহিবুল্লাহ হাসিব, মো. জিসান, আফিফ আহমেদ আকাশ, মো. আরিফ হোসেন, মো. রাকিব মাসুদ, মো. রিয়াদ হোসেন, কামরুল হাসান, আল আমিন, মোহাম্মদ দ্বীন ইসলাম, মো. মোশারফ হোসেন ও মো. রাকিবুল হাসান প্রমুখ।

নতুন এই কমিটি আগামী ৬ মাস ফতুল্লা থানায় দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জেলা নেতৃবৃন্দ।

সর্বশেষঃ