চাষাঢ়ায় নারীর পেট থেকে ২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় অভিনব কায়দায় পেটের ভেতরে ইয়াবা বহনের সময় এক নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। এ সময় ওই নারীর পেটের ভেতর বিশেষ কৌশলে রাখা ৪০টি প্যাকেট থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে চাষাঢ়ার শহীদ জিয়া হলের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মাদক বহনের গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় প্রক্রিয়ার মাধ্যমে এক নারীর পেটের ভেতরে বিশেষ কৌশলে রাখা ৪০টি প্যাকেটের সন্ধান পাওয়া যায়। সেখান থেকে মোট ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে অভিনব ও ঝুঁকিপূর্ণ পদ্ধতিতে মাদক বহন করছিল চক্রটি। গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষঃ