বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোহাগ, সিনিয়র সহ-সভাপতি সীমান্ত

বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে বিশিষ্ট ব্যবসায়ী ও মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সোহাগ সভাপতি এবং রূপসী ফ্লাওয়ার মিলের তরুণ উদ্যোক্তা মীর শাকরুল আলম সীমান্ত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (সহ-সভাপতি) নির্বাচিত হয়েছেন।

এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক মুহাম্মদ মঈন উদ্দিন মুন্সিগঞ্জের একজন কৃতি সন্তান ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি দীর্ঘ প্রায় ২০ বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন।

নতুন দায়িত্ব গ্রহণের পর তিনি জানিয়েছেন, বাংলাদেশ ফ্লায়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের স্বার্থ সংরক্ষণ, ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন এবং সংশ্লিষ্ট মালিকদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করবেন। তাঁর লক্ষ্য—অ্যাসোসিয়েশনকে আরও সংগঠিত ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা।

বুধবার সকালে রাজধানীর বিজয়নগরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির (ইসি) সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সোহাগ একাধারে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি–এর পরিচালক এবং মীম শরৎ ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা। অন্যদিকে, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মীর শাকরুল আলম সীমান্ত ইংল্যান্ড থেকে উচ্চশিক্ষা শেষ করে দেশে ফিরে পারিবারিক ব্যবসা ‘রূপসী ফ্লাওয়ার মিল’ এর হাল ধরেন। অল্প সময়ের মধ্যেই তিনি ব্যবসায়িক মহলে মেধা ও সততার স্বাক্ষর রেখেছেন।

এক যৌথ বিবৃতিতে নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, “দেশের ফ্লাওয়ার মিল খাতের উন্নয়ন এবং ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। আমাদের প্রধান লক্ষ্য হবে সরকারের সাথে সমন্বয় করে বাজারে পণ্যের মান নিশ্চিত করা এবং স্থিতিশীলতা বজায় রাখা।”

সংগঠনের সাধারণ সদস্যরা এই নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, এই গতিশীল নেতৃত্বের মাধ্যমে দেশের ফ্লাওয়ার মিল শিল্পে আধুনিকায়ন আসবে এবং ভোক্তা পর্যায়ে মানসম্মত আটা-ময়দা সরবরাহ আরও সহজ হবে।

ফেসবুক থেকে

এই মাত্র পাওয়া

সর্বশেষঃ