সোনারগাঁয়ে মেঘনাঘাট পাওয়ার প্লান্টের ক্যান্টিনে বিস্ফোরণ, দগ্ধ ১২

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জেরা মেঘনাঘাট পাওয়ার প্লান্টের একটি ক্যান্টিনে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় ১২ জন দগ্ধ হয়েছেন। বুধবার (১৩ মে)দুপুরে উপজেলার শিল্পনগরীর মেঘনাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে

আহতরা হলেন- নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), আমির (২৫), শঙ্কর (২৫), কাউসার (৩০), তুহিন শেখ (৩০), মনির হোসেন (৪৫), আল আমিন (৪০), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) ও বদরুল হায়দার (৫০)।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুপুরে বিদ্যুৎকেন্দ্রটির কর্মকর্তা-কর্মচারীরা ক্যান্টিনে খাবার খাচ্ছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ক্যান্টিনে থাকা অন্তত ১২ জনের হাত, মুখ ও পা ঝলসে যায়। পরে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে ঢাকায় পাঠান।

ফায়ার সার্ভিস নারায়ণগঞ্জ জোন-২ এর উপসহকারী পরিচালক ওসমান গনি জানান, পাওয়ার প্লান্টের ক্যান্টিনের পাশে রাখা একটি সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে আশপাশে জমে যায়। পরে কোনোভাবে আগুনের সংস্পর্শে এসে বিস্ফোরণের ঘটনা ঘটে।

এদিকে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ গোলাম সারওয়ার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বিস্ফোরণে দগ্ধ ১২ জনকে উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

সর্বশেষঃ