জমি বিরোধে মসজিদের প্রাচীর ভাঙচুর, লুটপাটের অভিযোগ

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি মসজিদের সীমানা প্রাচীর ভাঙচুর এবং ক্যাশবক্সের তালা ভেঙে নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩ থেকে ৪ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মসজিদের মোতওয়াল্লী আব্দুস সাত্তার।
 বুধবার (১৩ মে) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা এসআই আতাউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে ভাঙচুরের ঘটনার সত্যতা পেয়েছেন বলে জানান।
অভিযুক্তরা হলেন, একই এলাকার বজলুর রহমান (৬০) ও তার ছেলে ইমরান (১৮)।
বুধবার (১৩ মে) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা এসআই আতাউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে ভাঙচুরের ঘটনার সত্যতা পেয়েছেন বলে জানান।
অভিযোগ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত মসজিদের পাশেই অভিযুক্তদের বসবাস। দীর্ঘদিন ধরে তারা মসজিদের জমি দখলের চেষ্টা করে আসছিল বলে দাবি করেছেন মসজিদ কর্তৃপক্ষ। মসজিদে অযুখানার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় স্থানীয় মুসল্লিদের উদ্যোগে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়। পরে জেলা প্রশাসকের পক্ষ থেকে ৬০ হাজার টাকা অনুদান দেওয়া হয়। এছাড়া এলাকাবাসীর কাছ থেকে সংগ্রহ করা হয় আরও ৫৪ হাজার টাকা। ওই অর্থ দিয়ে মসজিদের সামনের সরকারি জমিতে অযুখানার জন্য সীমানা প্রাচীর নির্মাণকাজ শুরু করা হয়।
মসজিদের মোতওয়াল্লী আব্দুস সাত্তার অভিযোগ করে বলেন, নির্মাণকাজ শুরু হওয়ার পর থেকেই অভিযুক্তরা শ্রমিকদের ভয়ভীতি দেখিয়ে কাজে বাধা দিচ্ছিল। বিষয়টি নিয়ে একাধিকবার আলোচনার চেষ্টা করা হলেও তারা কোনো সমাধানে আসেনি। পরে মঙ্গলবার (১২ মে) রাতে নবনির্মিত প্রাচীর ভাঙচুরের পাশাপাশি মসজিদের প্রধান ফটক ও ভেতরের আলমারির তালা ভেঙে সরকারি অনুদানের ৬০ হাজার টাকাসহ মোট ১ লাখ ১৪ হাজার টাকা নিয়ে যায়।
ঘটনার বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই নূর-ই-আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে অভিযুক্ত কাউকে সেখানে পাওয়া যায়নি।
সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক(ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, “মসজিদে ভাঙচুরের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সর্বশেষঃ