শহীদ আরমান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ জেলা শাখা।
মঙ্গলবার (৩০ জুন) শহীদ আরমান দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি কামরুল হাসান মিরাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সাবেক নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি শেখ শাব্বীর আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুফতি শেখ শাব্বীর আহমদ বলেন, শহীদদের আত্মত্যাগ কোনো জাতির জন্য শুধু ইতিহাস নয়, বরং আদর্শ ও প্রেরণার উৎস। শহীদ আরমানের ত্যাগ দ্বীনের পথে অবিচল থেকে সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করার অনুপ্রেরণা জোগায়। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার সংগ্রামে নিজেদের যোগ্য কর্মী হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, শহীদদের আদর্শ হৃদয়ে ধারণ করে কুরআন-সুন্নাহর আলোকে নৈতিক, আদর্শবান ও দায়িত্বশীল প্রজন্ম গঠনে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সংগঠনের ফতুল্লা থানা সভাপতি নূর নবী ইসলাম নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা সেক্রেটারি মুহাম্মদ আবু হুরায়রা, নির্বাহী সদস্য নাজিম হাসান স্বপ্ন, ইসদাইর শাখা সেক্রেটারি আজহারুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে শহীদ আরমানসহ সকল শহীদের রূহের মাগফিরাত কামনা, দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং ইসলামী আন্দোলনের সফলতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।




