ফতুল্লায় জাতীয় ছাত্রশক্তির পরিচিতি সভা অনুষ্ঠিত

জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার উদ্যোগে প্রথম পরিচিতি সভা ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) অনুষ্ঠিত এ সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ, সদস্যদের দায়িত্ব বণ্টন এবং জনসম্পৃক্ত বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার বিপ্লবী আহ্বায়ক মো. হাসান শিকদার বলেন, আদর্শ, শৃঙ্খলা ও জনসম্পৃক্ত কার্যক্রমের মাধ্যমে ফতুল্লায় জাতীয় ছাত্রশক্তিকে একটি শক্তিশালী, দায়িত্বশীল ও জনবান্ধব ছাত্রসংগঠন হিসেবে গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং ছাত্রসমাজের কল্যাণে বিভিন্ন ইতিবাচক কর্মসূচি বাস্তবায়ন করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার সদস্য সচিব সাঈদ জুনায়েদ, মুখ্য সংগঠক আমিন আল রাজ, মুখপাত্র ফজলে মাহমুদ রাব্বি এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরদিন আহমেদ সিয়াম।

মতবিনিময় সভায় নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ, শৃঙ্খলা, সততা ও জনকল্যাণমূলক কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে ফতুল্লা থানায় জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া নতুন সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সর্বশেষঃ