ফতুল্লায় বিপুল মাদকসহ দুই মাদক কারবারি  গ্রেপ্তার

নারায়ণগঞ্জ ফতুল্লায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, হেরোইন, গাঁজা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৯ মে) দুপুরে এক প্রেস রিলিজে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

এর আগে, শুক্রবার (৮ মে) রাত ৮টা ৩৫ মিনিটে ফতুল্লা মডেল থানাধীন পূর্ব ইসদাইর রেললাইন সংলগ্ন নূরে আলম সিদ্দিকীর টিনশেড বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলো- জুয়েল (২৩) ও মো. রমজান (২১)।

পুলিশ জানায়,  এসআই মো. জহিরুল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
এসময় জুয়েলের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ পুড়িয়া হেরোইন, ৩০০ পুড়িয়া গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৮ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া রমজানের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ পুড়িয়া হেরোইন, ১৫০ পুড়িয়া গাঁজা ও ৫ হাজার টাকা জব্দ করা হয়।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, “মাদকসহ যেকোনো অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।”

সর্বশেষঃ