ভারতে মুসলমানদের ওপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে উলামা পরিষদের বিক্ষোভ

ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর হামলা ও উগ্র হিন্দুত্ববাদী আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর উলামা পরিষদ।

শুক্রবার (১৫ মে) দুপুরে জুম্মার নামাজের পর  নারায়ণগঞ্জ শহরের ডিআইটি মসজিদ চত্বর থেকে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাষাড়ায় এসে শেষ হয়ে।

বিক্ষোভ সমাবেশের পূর্বে বক্তব্যে নারায়ণগঞ্জ উলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল আউয়াল বলেন, “ভারতে মুসলমানদের ওপর যে নির্যাতন চালানো হচ্ছে এবং বাড়ি-ঘর, মসজিদ-মাদ্রাসায় হামলা করা হচ্ছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ভারত সরকার দ্রুত এসব হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

তিনি আরো বলেন, “আমরা সবার সঙ্গে আলোচনা করে ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি দেবো। প্রয়োজনে আমাদের মুসলিম ভাইদের রক্ষায় ভারত অভিমুখে লংমার্চের কর্মসূচিও ঘোষণা করা হবে।”

এ সময় তিনি বাংলাদেশের সরকারকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিন্দা ও প্রতিবাদ জানানোর আহ্বান জানান।

উলামা পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতী মামুন ফেরদাউসের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদের পরিচালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন, মহানগর সহ-সভাপতি মুফতী আব্দুর রহীম কাসেমী, মাওলানা নোমান সিদ্দিকী, সেক্রেটারি মুফতী মাহমুদ হাসান, অর্থ সম্পাদক মুফতী আব্দুল গনী, দেওভোগ মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা যোবায়ের আহমদ, ইসলামী আন্দোলনের মহানগর সভাপতি মুফতী মাসুম বিল্লাহ, খেলাফত মজলিস ফতুল্লা থানা সেক্রেটারি মাওলানা শরীফ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক মাওলানা আমিনুর রহমান নড়াইলী, প্রকাশনা সম্পাদক মাওলানা মুহিব ইমতিয়াজ, সহ-প্রচার সম্পাদক মুফতী রিয়াজুল ইসলাম ও মাওলানা আল-আমীন আনসারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষঃ