তারেক রহমানের আগমনে নারায়ণগঞ্জে বিএনপির শোডাউন

প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো চাঁদপুর সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই সফরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশজুড়ে ব্যাপক প্রস্তুতি ও শোডাউন করেছেন স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সোমবার সকাল থেকেই মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট সাইনবোর্ড, কাঁচপুর ও শিমরাইল এলাকায় অবস্থান নেন নেতাকর্মীরা। দলীয় নেতাকে স্বাগত জানাতে বিভিন্ন স্থানে ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে নিয়ে মিছিল ও শোডাউন করতে দেখা যায় তাদের। এতে পুরো মহাসড়কজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ এবং নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ জানান, তারেক রহমানকে রাজকীয় অভ্যর্থনা জানাতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।

তারা বলেন, দীর্ঘদিন পর দলীয় প্রধানের গুরুত্বপূর্ণ এই সফরকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে নেতাকর্মীদের সরব উপস্থিতি ও ব্যাপক আয়োজন চোখে পড়েছে।

সর্বশেষঃ