ফতুল্লায় ৪৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আব্দুল্লাহ গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল্লাহ (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। এ সময় মাদক কেনাবেচায় ব্যবহৃত তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়।

রবিবার (২৪ মে) বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

পুলিশ জানায়,  মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গত শনিবার (২৩ মে) ভোর ৪টা ২০ মিনিটে ফতুল্লার দেওভোগ মাদ্রাসা সংলগ্ন ভূঁইয়া সিটি এলাকার এলান সাহেবের বাড়ির দ্বিতীয় তলার একটি ভাড়াটিয়া বাসায় অভিযান চালায় পুলিশ।

অভিযানে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আজিজুর রহমানের নেতৃত্বাধীন আভিযানিক দল আব্দুল্লাহকে গ্রেপ্তার করে। পরে তার হেফাজত থেকে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন প্রায় ৪৫ গ্রাম।

গ্রেপ্তারকৃত আব্দুল্লাহর বাড়ি বক্তাবলী এলাকার মধ্যনগরে। বর্তমানে তিনি দেওভোগ এলাকার ভূঁইয়া সিটিতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানতে পেরেছে, তিনি একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে ফতুল্লা থানায় হত্যা, অস্ত্র, দস্যুতা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, “মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো

সর্বশেষঃ