প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে মুস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এ কার্যক্রম পরিচালনা করেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের ভাই ব্যবসায়ী রাকিবুল ইসলাম রাকিব।
ঈদ উপহার বিতরণকালে রাকিবুল ইসলাম রাকিব বলেন, সমাজের এমন অনেক মানুষ আছেন যারা অভাব-অনটনের মধ্যেও লোকলজ্জার কারণে কারও কাছে যেতে পারেন না। ঈদে পরিবারের সদস্যদের নিয়ে সামান্য ভালো আয়োজন করার ইচ্ছা থাকলেও অনেক সময় তা সম্ভব হয়ে ওঠে না। সেইসব মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, মুস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে তাদের পরিবার সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করে। এর আগেও ঈদুল ফিতরে একই ধরনের কার্যক্রম পরিচালনা করা হয়েছিল এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মুস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের পরিচালক আনিকা এবং যুবদলের বিভিন্ন নেতাকর্মীরা।




