ফতুল্লায় আবারো শিশু ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার এক

নারায়ণগঞ্জ ফতুল্লায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত আনোয়ার (৪৮) কে আটক করেছে পুলিশ। রবিবার (২৪ মে) দুপুর ১২ টার দিকে তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

ফতুল্লার পশ্চিম তল্লা জসিম মিয়ার ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে। আটককৃত আনোয়ার জামালপুর জেলার ইসলামপুর থানার ধনতলা গ্রামের মৃত আব্দুল হাকিমের পুত্র।

সূত্র জানায়, নির্যাতিত শিশুর পরিবার ও অভিযুক্ত আনোয়ারের পরিবার ফতুল্লা থানার পশ্চিম তল্লার জসিম মিয়ার বাসায় পাশাপাশি রুমে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলো। নির্যাতিত শিশুটির বাব-মা গার্মেন্টসে কাজ করে। প্রতিদিনের মতো শনিবার সকাল ৮ টার দিকে শিশুটির বাবা ও মা নিজ নিজ কর্মস্থলে চলে যায়। পরবর্তীতে সকাল ১১ টার দিকে মোবাইলে চার্জ দেওয়ার কথা বলে শিশুটির রুমে প্রবেশ করে একা পেয়ে শিশুটি কে ধর্ষণ করে।

শিশুটির মা জানান, অভিযুক্ত ধর্ষক আনোয়ার ও তারা একই বাসায় পাশাপাশি রুমে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। তারা সকালে শিশুটিকে বাসায় রেখে নিজ নিজ কর্মস্থলে চলে যায়। ঈদের কারনে পাশ্ববর্তী রুমের ভাড়াটিয়াদের অধিকাংশরাই গ্রামের বাড়ীতে চলে যায়। ফলে বাড়ীটি প্রায় ফাঁকা ছিলো। সে সুযোগে তার মেয়েকে আনোয়ার ধর্ষণ করে। তিনি জানান, রাত ৮টার দিকে কর্মস্থল থেকে বাসায় ফিরে এলে তার মেয়ে তাকে ধর্ষণের বিস্তারিত ঘটনা খুলে বলে।

ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) মাহাবুবুর আলম জানান, নির্যাতিত শিশুটি কে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বিষয়টি আইনি প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে, গত ২২ মে রাতে ফতুল্লার বক্তাবলি সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে স্থানীয়রা অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

সর্বশেষঃ