পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জে সাতশো অসচ্ছল ও নিম্নআয়ের পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরণ করেছে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা।
শুক্রবার (২৯ মে) সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদের বাসভবনে দোয়ার মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
পরে সংগঠনের বিভিন্ন শাখার দায়িত্বশীলদের মাধ্যমে নগরীর বিভিন্ন এলাকায় পরিবারের বাসায় বাসায় গোশত পৌঁছে দেওয়া হয়।
খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন বলেন, স্থানীয় শাখার দায়িত্বশীলদের মাধ্যমে সামর্থ্যহীন মানুষের ঘরে ঘরে কোরবানির গোশত পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের অধিকার নিশ্চিত করাই সংগঠনের মূল লক্ষ্য বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, দীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা ধারাবাহিকভাবে এই কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানেও সংগঠনের শাখাগুলো নিজ নিজ সামর্থ্য অনুযায়ী একই ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, এবিএম সিরাজুল মামুন, জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সভাপতি অধ্যাপক মুহাম্মদ শাহআলম, অধ্যাপক সালেহ আহমদ, জেলা সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান, মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক কবি খালেদ সানোয়ারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় সহযোগিতাকারী দায়িত্বশীল, শুভাকাঙ্ক্ষী ও দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতৃবৃন্দ।




