জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খোকন শাহ এর শ্রদ্ধা

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আক্তার হোসেন খোকন শাহ।

শুক্রবার (২৯ মে) গণমাধ্যমে পাঠানো এক বক্তব্যে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয়তাবাদী চেতনার অন্যতম প্রতীক।

দেশের ক্রান্তিলগ্নে তিনি নেতৃত্ব দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। তাঁর আদর্শ আজও দেশপ্রেমিক মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে আছে।

বক্তব্যে আক্তার হোসেন খোকন শাহ আরও বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। দেশের উন্নয়ন ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তিনি দেখিয়েছিলেন, তা আজও জনগণের মাঝে স্মরণীয় হয়ে রয়েছে।

তিনি আগামীকাল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

সর্বশেষঃ