আড়াইহাজারে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে থানার এসআই ক্লোজড

চাঁদাবাজি, হয়রানি ও ক্ষমতার অপব্যবহারের একাধিক অভিযোগের পর আড়াইহাজার থানার সাব-ইন্সপেক্টর (এসআই) হাসনাঈন আহমেদকে ক্লোজড করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) রাতে তাকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
পুলিশ জানায়, আড়াইহাজার উপজেলার বিভিন্ন এলাকায় দায়িত্ব পালনকালে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়, হয়রানি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে এসআই হাসনাঈনের বিরুদ্ধে। অভিযোগগুলো সামনে আসার পর বিষয়টি তদন্তের আওতায় আনে পুলিশ প্রশাসন।
মঙ্গলবার রাতে তাকে আড়াইহাজার থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। অভিযোগের বিষয়ে তদন্ত চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, “তাঁকে ক্লোজড করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে।”
এদিকে সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মো. মেহেদী ইসলাম বলেন, “বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়ায় এসআই হাসনাঈন আহমেদকে ক্লোজড করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।”
সর্বশেষঃ