মদনপুরে সিলিন্ডার গ্যাস লিকেজ থেকে একই পরিবারের ৫ জন দগ্ধ

নারায়ণগঞ্জ বন্দরের মদনপুর এলাকায় সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক ।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৬টার দিকে মদনপুর এলাকার মোস্তফা মিয়ার বাড়ির নিচতলার একটি ভাড়াটিয়া বাসায় এ দুর্ঘটনা ঘটে।

পরে আহতদের দ্রুত উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বাগানো প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।

অগ্নিদগ্ধরা হলেন, হযরত আলী(৮), মিম(১৩), সুলতানা(৩৫), আব্দুল মান্নান(৫০) ও সিয়াম(১৯)।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দগ্ধদের মধ্যে ৩৫ বছর বয়সী সুলতানা শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছেন। ১৩ বছর বয়সী মিম ৪১ শতাংশ দগ্ধ হয়েছেন। এছাড়া ৮ বছর বয়সী হযরত আলী শরীরের ৮ শতাংশ দগ্ধ হওয়ায় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আব্দুল মান্নানের শরীরের ৩০ শতাংশ দপ্তর হয়েছে। অন্যদিকে সিয়ামের শরীরের ৭৭ শতাংশ দগ্ধ হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক  আব্দুল্লাহ আল আরিফিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে গ্যাস সিলিন্ডার থেকে লিকেজের কারণে ঘরের ভেতরে গ্যাস জমে ছিল। সকালে আগুনের উৎস সৃষ্টি হলে। বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ অনুসন্ধান এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে বলে জানা গেছে।

সর্বশেষঃ