খেলাফত মজলিসের সদর থানার নতুন সভাপতি আওলাদ ও সেক্রেটারি আব্বাস

খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ মহানগরের আওতাধীন সদর থানা শাখার কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে খন্দকার হাফেজ আওলাদকে সভাপতি এবং আব্বাস উদ্দিন সিকদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

বুধবার (১০ জুন) রাত ৯টায় মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত সদর থানা মজলিসের শূরা অধিবেশনে এ সিদ্ধান্ত গৃহীত হয়। ২০২৫-২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য তাদের নির্বাচিত করা হয়েছে বলে সংগঠন সূত্রে জানা গেছে।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার বিষয়ে আলোচনা করা হয়। পরে শূরা সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, সদর থানা সহ-সভাপতি আলমগীর হুসাইন, হানিফ কবির বাবুল, মাওলানা জালালুদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সর্বশেষঃ