রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ রুপগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫৫ বোতল ইস্কাব, ৮৫ বোতল বিদেশি মদ, ৮০০ গ্রাম গাঁজা ও ৪১ পিস ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১০ জুন) রাতে রূপগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

পুলিশ জানায়, রুপগঞ্জ থানার পাঁচটি আভিযানিক দল রাতব্যাপী অভিযান পরিচালনা করে। এ সময় বিভিন্ন এলাকা থেকে মো. আকাশ (২০), মো. ফরহাদ হোসেন (৩১), মো. রনি (১৯), দিল মোহাম্মদ দিলু (৪৮) ও শ্রী বাবু লাল বাসক (৩২)কে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে তাদের হেফাজত থেকে ৫৫ বোতল ইস্কাব, ৮৫ বোতল বিদেশি মদ, ৮০০ গ্রাম গাঁজা এবং ৪১ পিস ইয়াবা জব্দ করা হয়।

রূপগঞ্জ থানা পুলিশের কর্মকর্তারা জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ সব ধরনের অপরাধ দমনে রূপগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষঃ