চর আবদুল্লাহ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চর আবদুল্লাহ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘১ম পুনর্মিলনী-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

গত ৩০ মে শিক্ষার্থী পরিষদের উদ্যোগে আয়োজিত এ পুনর্মিলনীতে ১৯৯৫ থেকে ২০২৬ ব্যাচের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেন। দিনব্যাপী আয়োজনে স্মৃতিচারণ, কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পুনর্মিলনী উপলক্ষে প্রতিষ্ঠানের বিদায়ী ও প্রয়াত শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা কৃতি শিক্ষার্থীদেরও সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন মাওলানা আবদুল হাকিম, মাওলানা আবদুল বাকী, শামীম আব্বাস সুমন এবং মো. মাহতাব উদ্দিন মিনহাজ

অনুষ্ঠানের শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সঞ্চালনা করেন আবদুল ওয়ারেছ পাভেল, গোলাম কিবরিয়া মিরাজ ও জাফর ইকবাল মিঠু।

সর্বশেষঃ